দরিদ্র ও অসহায় পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে সহায়তার লক্ষ্যে মেডিকেলে অধ্যায়নরত দুই শিক্ষার্থীকে পাবনা প্রতিশ্রুতি ‘MRA-MFI উচ্চশিক্ষা বৃত্তি’প্রদান করেছে। আজ ১১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে পাবনা প্রতিশ্রুত‘র পক্ষ থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থী আয়শা আজাদ শোভা এবং পাবনা মেডিকেল কলেজের শিক্ষার্থী মোছা. নূরজাহান আক্তার এর হাতে মাসিক ৬ হাজার টাকা হারে ত্রৈমাসিক ভিত্তিতে ১৮,০০০/- (আঠারো হাজার) টাকা করে মোট ৩৬,০০০/- (ছত্রিশ হাজার) টাকার বৃত্তির চেক তুলে দেওয়া হয়। জুলাই ২০২৬ মাস হতে ত্রৈমাসিক ভিত্তিতে এমবিবিএস কোর্সের শেষবর্ষ পর্যন্ত উভয়কে এ বৃত্তি প্রদান করা অব্যাহত থাকবে। উল্লেখ্য, পাবনা প্রতিশ্রুতি তার নিজস্ব তহবিল হতে ৮ জন মেধাবী শিক্ষার্থীকে মাসিক ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা করে ত্রৈমাসিক ভিত্তিতে মোট ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা উচ্চশিক্ষা বৃত্তি প্রদান করে আসছে।
পাবনা প্রতিশ্রুতি মনে করে, দরিদ্র ও অসহায় পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মাধ্যমে তাঁদের উচ্চশিক্ষা অর্জনের পথ সুগম করা সম্ভব। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারবেন এবং ভবিষ্যতে উপযুক্ত ও মানবিক মানুষ হিসেবে দেশ ও মানুষের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
